সাহাজুল সাজু :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাজীপুর ইউনিয়ন বিএনপি মাহফিলের আয়োজন করে।
মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহাবুবুর রহমান,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি আব্দুল্লাহ আল হাসান শাওন,মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হােসেন,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শান্ত আহমেদ বিশ্বাস,যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,গাংনী পৌর যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, গাংনী শিশিরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেলী আলভী,গাংনী উপজেলা ছাত্রদল নেতা জিকে শামীম, কাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুলসহ কাজীপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।