মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ধলা ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। স্বাগতিক ধলা ফুটবল একাদশ ও রামদেবপুর ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় রামদেবপুর ফুটবল একাদশ জয় লাভ করে। খেলার রামদেবপুর ফুটবল একাদশ ১-০ গোলে ধলা ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পারভেজ জয় সূচক গোলটি করেন।