মেহেরপুর নিউজ:
মেহেরপুরে এ্যারিষ্ট কম্পিউটার সার্ভিসিং সেন্টারের তত্ত্বাবধানে, মেহেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর এ্যাসেট প্রজেক্ট এর আওতায় আইটি সাপোর্ট সার্ভিস ২য় তম ব্যাচের ইন্টার্নি সম্পূর্ণ হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজারে অবস্থিত এরিষ্ট কম্পিউটারে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেহেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর এ্যাসেট প্রজেক্ট এর আওতায় আইটি সাপোর্ট সার্ভিস ২য় তম ব্যাচের ইন্টার্নি সম্পূর্ণ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ব্যাচের সকল প্রশিক্ষনারীদের ফুলেল শুভেচ্ছা জানাই এ্যারিষ্ট কম্পিউটার মেহেরপুরের স্বত্বাধিকারী ওয়ালিদ রহমান লিটন।