সাহাজুল সাজু :
মেহেরপুর মােটরশ্রমিক ইউনিয়নের গাংনী উপজেলা শাখার সাবেক সভাপতি ও গাংনী বাজারের ডেকােরেটর ব্যবসায়ি জমির উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। তিনি গাংনী পৌর এলাকার ৮ নং (কাথুলী মােড়পাড়া) এর বাসিন্দা।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে নিজ বাসভবনে মারা যান। তিনি কিডনিসহ বিভিন্ন রােগে আক্রান্ত ছিলেন বলে জানান,তার ছেলে সেলিম রেজা। গাংনী বাজারের অতিপরিচিত মুখ জমির উদ্দীনের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে তার জানাজা নামাজ শেষে গাংনী কেন্দ্রীয় গােরস্থানে দাফন সম্পন্ন হবে।