মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ভোরের দিকে পুশব্যাক হয়ে আসা মুজিবনগরের কেদারগঞ্জ থেকে তারা তাদের গন্তব্যে চলে যায়।
পুশব্যাক হয়ে আশা ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছে।
পুশব্যাক হয়ে আসা ব্যক্তিরা জানান, পাসপোর্ট ভিসা ছাড়াই বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর সেখানে অবস্থান করে।
পরে তাদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে বিএসএফ সদস্যরা তাদেরকে শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে। ভোরের দিকে সীমান্তের কাটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ঢাকা, নোয়াখালী ও নরসিংদীসহ বিভিন্ন জেলার বাসিন্দা এ ১০ সকালে দূরপাল্লার বাসযোগ তারা কেদারগঞ্জ ত্যাগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মুজিবনগর থানার ওসি সাইফুল আলম জানান,এ ধরনের কোন খবর আমরা পাইনি।