মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠন মিলনায়তনে সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো :সুজন হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃমফিজুল ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন সভাপতি মোছা:ফারজানা আক্তার, মোছা:শাহানাজ পারভীন, কোষাধ্যক্ষ মোছা:লাবনী আক্তার,সহ-সভাপতি মো সাজেদুল ইসলাম,উপদেষ্টা মো:সুন্নত আলী, আব্দুল রাজ্জাক প্রমূখ।
সভার শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় চলমান বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তে করনিয়,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম,
কৃষি উন্নয়নে সরকারি ও বেসরকারি সার্বিক সহযোগিতা প্রদান,শিক্ষার মান উন্নয়নে শিক্ষা বিভাগকে সহযোগিতা প্রদান,সমাজসেবা কাজে সমাজসেবা অধিদপ্তরকে সহযোগিতা প্রদান,উদ্দোক্তা তৈরি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।