মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে কোমরপুর মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
স্বাগতিক কোমরপুর বিজয় নিশান ক্লাব ও মেহেরপুর জেলা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় স্বাগতিক কোমরপুর বিজয় নিশান ক্লাব জয়লাভ করে। খেলায় স্বাগতিক কোমরপুর বিজয় নিশান ক্লাব ১-০ গোলে মেহেরপুর জেলা একাদশকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধ ২৬ মিনিটের মাথায় জাহিদ জয়সূচক গোলটি করেন।
এর আগে খেলার উদ্বোধন করেন মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না। এ সময় তিনি উভয় দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন। প্রীতি ফুটবল খেলা থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সাহায্যে ব্যয় করা হবে।