মেহেরপুর নিউজ :
মেহেরপুর শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় খোকন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রো ঘ-১১-০০১০ নম্বরের একটি পাজেরো গাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে একই দিক থেকে আসা সাইকেল আরোহী খোকনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী খোকন সড়কে ছিটকে পড়ে আহত হন।
এ সময় পাজেরো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে স্বজোরে ধাক্কা মারেন। ফলে পাজেরো গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দুর্ঘটনার পর আহত খোকনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।