মেহেরপুর নিউজ:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা সরকারি গণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক বেলুন উড়ান।
এতে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আফরোজা খানম। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।