মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনএসআই-এর ডিএডি জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুর রাহীম, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, মেহেরপুর জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুন্নেসা নয়নসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় মেহেরপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং চলমান বিভিন্ন সমস্যা ও তা নিরসনে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।