মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির উদ্যোগে এবং মেহেরপুর সরকারি কলেজের সহযোগিতায় অমর একুশে বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কলেজের শহীদ মিনারের পাদদেশে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মঈনুল ইসলাম, ফুয়াদ খান ও হাসানুজ্জামান এবং সহকারী অধ্যাপক বশির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্যা, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, নিগার সুলতানাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।