মেহেরপুর নিউজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে বিজয়ী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হুদাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাংনী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা তার বিজয়ে আনন্দ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নাজমুল হুদা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।