মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মাহফিলে কয়েক হাজার মুসল্লী উপস্থিত থেকে দোয়া ও ইফতারে শরিক হন। দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।