মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর ব্রিজের কাছে মোটরসাইকেল থেকে পড়ে সূর্য (১৯) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূর্য সদর উপজেলার আমঝুপি গ্রামের মিঠুর ছেলে। জানা গেছে, বুধবার সকালে সূর্য মোটরসাইকেলযোগে আমঝুপি থেকে রাজাপুর যাওয়ার পথে যাদবপুর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে তিনি আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।