মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আমঝুপি এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান।
এ সময় আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জাব্বারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।