মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রধান শিক্ষক ও অফিস সহায়কদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহাবুবুল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে অতিথিরা রমজানের তাৎপর্য, নৈতিকতা ও সমাজে শিক্ষা বিস্তারে শিক্ষক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও অফিস সহায়কদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।