মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী-হিজলবাড়ীয়া সড়কের পাশ থেকে থেকে বােমা সদৃশ ২টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাহারবাটী-হিজলবাড়ীয়া সড়কের একটি ভূ্টা ক্ষেকের পাশ থেকে বােমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। গাংনী থানা পুলিশের একটিদল বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে সাহারবাটী-হিজলবাড়ীয়া সড়কের পাশে একটি ভূট্টা ক্ষেতের পাশে একটি ব্যাগে মধ্যে রাখা লাল কস্টেপ দিয়ে মােড়ানাে বােমা সদৃশ ২টি বস্তু পড়ে থাকতে দেখে মাঠের কয়েকজন কৃষক। এসময় পুলিশকে খবর দিলে,পুলিশ সদস্যরা বস্তু দুটি পানি ভর্তি বালতি করে থানায় নিয়ে আসে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।