মেহেরপুর নিউজঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা “মাহে রমজানের ডাক” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে “সাদকাতুল ফিতির কখন ওয়াজিব হয়” শীর্ষক বিষয়ে আলোচনা করেন মেহেরপুর জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি নুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফন হক আরাফ। পরে ইসলামি গজল পরিবেশন করেন মোঃ বখতিয়ার গালিব।
রমজানের তাৎপর্য ও ইসলামের বিধান সম্পর্কে মুসল্লিদের সচেতন করতে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।