মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেলবাজার ও বড়বাজার এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে সবজি ও মাছের বাজারে খুচরা পর্যায়ে কাঁচকলা, বেগুন, কাঁচা মরিচ, শসা, বেসন, ছোলার ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, লেবু, মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে তদারকি করা হয়। এছাড়াও গরু ও খাসির মাংসের দোকানগুলোতেও অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অধিকাংশ দোকানে ক্রয়-বিক্রয়ের পাকা ভাউচার সংরক্ষণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।