মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আমদাহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা মৌসুমি খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আমদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১ হাজার ৬৫০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এ ধরনের সহায়তা অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক।