মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রিতা পারভীন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।