মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে আল-হেরা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুব উল-আলম, মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন, সোহেল রানা ডলার ও উপাধ্যক্ষ মতিয়ার রহমানসহ অন্যান্যরা।
সমাবেশে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।