মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রবিবার সকালে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুর রহমান, আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার, মেহেরপুর কালেক্টরেট স্কুল এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে পৃথকভাবে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় জেলা প্রশাসক শিল্পী রানী রায় সবাইকে ধন্যবাদ জানান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীলসহ অন্যান্য কর্মকর্তারা।