মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ক্রীড়া জগতকে এগিয়ে নিতে জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের একটি নতুন এ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা প্রশাসককে সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়াবিদ আব্দুস সালাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রকিবুল হাসান রিপন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পূর্বে একটি এ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করার পর সেই কমিটি বাতিল করে নতুন করে এই এ্যাডহক কমিটি গঠন করা