মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সকলের সহযোগিতা নিয়ে জেলায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে তিনি নিজের পরিচয় তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক তোজাম্মল আজম, তুহিন অরণ্য, আমিরুল ইসলাম অলড্রাম, ওয়াজেদুল হক জেদু, ফারুক হোসেন, মাজিদুল হক মানিক, মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।