মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতীম শীল।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।