মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন-দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি লিটন মাহমুদ।
গাংনী উপজেলা প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভায় লিটন মাহমুদকে ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বভার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানুন,সহ-সভাপতি সাহাজুল সাজু,সাবেক সভাপতি এম এ লিংকন,সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মাসুম রানা ,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি,অর্থ সম্পাদক ইজাজ হোসেন ছোটন, ক্লাবের সদস্য আখতারুজ্জামান আক্তার, মাহাবুল আলম,পলাশ হোসেন, হাসান আলী, সাঈদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলামের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসে চাঁদাবাজির ঘটনায় বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মাসিক সমন্বয় সভায় প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে অভিযুক্ত সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলামের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।