মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশে কর্মরত এক এএসআই (নিরস্ত্র) কর্মকর্তাকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ উপলক্ষে তাকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তার কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক।
এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে তার দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন।