মেহেরপুর নিউজ:
মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান বলেছেন মুক্তিযুদ্ধ এবং ইতিহাস কারো একক সম্পত্তি নয়। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পদ। তাই মুজিবনগকে দ্রুত সংস্কারসহ মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধের মর্যাদাপূর্ণ স্থান মুজিবনগরকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করতে করতে হবে।
৫ আগস্টের ভেঙে ফেলা ভাস্কর্যগুলো দেখে ক্ষোভ প্রকাশ তিনি এসব কথা বলেন। শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও মুক্তিযুদ্ধ মানচিত্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।এসময় অন্যান্যদের মধ্যে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও মানবাধিকার কর্মী দীপায়ন খীসা ও রফিক আহমেদ সিরাজী, সিপিবির মেহেরপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
পুষ্প মাল্য অর্পণ শেষে প্রতিনিধি দল ঐতিহাসিক শপথ স্থানসহ মুক্তিযুদ্ধ মানচিত্র, মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য পরিদর্শন করেন।