মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুরের পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশাররফ হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গ্রহণ কুদ্দুস টিটো, সহ-সভাপতি নুরুল আহমেদ ও আফতাব উদ্দিন, সদস্য মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, খসরু ইসলাম, রিতা পারভিন, রওশনারা খাতুন এবং আব্দুল্লাহ আবু নাসের চৌধুরী প্রমুখ।
সভায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।