মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় একটি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকনসহ অন্যান্যরা।