মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীর বামন্দীর একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাক চাপায় আরঙ্গজেব (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
নিহত আরঙ্গজেব গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের মাদ্রাসাপাড়ার নাছিম উদ্দীনের ছেলে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে একটি কন্টেইনার হাতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আরঙ্গজেব। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে,গুরুতর আহত হন। স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিক নিয়ে যায়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তার শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দিলে,কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে বিকেলের দিকে আওরঙ্গজেব মারা যান।