মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে হিফযুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির। এতে মেহেরপুর জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের কোরআনের প্রতি আগ্রহ বৃদ্ধি ও তাদের মেধার বিকাশ ঘটবে।