মেহেরপুর নিউজঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এক দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সুইস লীগ পদ্ধতিতে ৫ রাউন্ডের খেলায় এ্যালেক্স শ্রেষ্ঠ মন্ডল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তাসনুভ তানভীর স্বচ্ছ দ্বিতীয় স্থান লাভ করেন। ইউসুফ সাইয়ান ও আব্দুল্লাহ আল জামী যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন।
টুর্নামেন্টে মোট ২৫টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দাবা প্রশিক্ষক আব্দুস সামাদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।