মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুজিবনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, মানব পাচার প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, গুজব ও অপপ্রচার রোধ, সাম্প্রদায়িকতা ও অপরাজনীতি প্রতিরোধ, ইভটিজিং, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করা হয়।
মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহামার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এবং মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ।
সমাবেশে স্থানীয় নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।