মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের টার্ন আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আসিফ রেজা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আখির ফল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স।