মেহেরপুর নিউজ:
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রব মুকুল লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ছাব্বির হুসাইন, সদর উপজেলা সভাপতি আবুল হোসেন, পৌর সভাপতি মোঃ তাওফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।