মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর কাবাডি (বালক) বিভাগে ফাইনালে উঠেছে মেহেরপুর পৌর একাদশ ও গাংনী উপজেলা একাদশ।
রবিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মেহেরপুর পৌর একাদশ ৩টি লোনা সহ ৩৪-১০ পয়েন্টে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় গাংনী উপজেলা একাদশ ২টি লোনা সহ ৪৩-৩৭ পয়েন্টে মুজিবনগর উপজেলা একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।
খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ ও ভুবন চন্দ্র হালদার, এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।