মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আইনজীবী সমিতি–এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সমিতির মিলনায়তনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি মারুফ আহমেদ বিজন নবনির্বাচিত সভাপতি আসাদুল আজম খোকন–এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক সাইদুর রাজ্জাক টোটন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ নাসিম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিনসহ অন্যান্য আইনজীবীরা।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বিদায়ী কমিটির সদস্যরা তাদের দায়িত্ব হস্তান্তর করেন।