মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে বােমা সদৃশ ১টি বস্তু উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।
বুধবার সকালের দিকে জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের সানোয়ার হোসেন পলাশের বাড়ির গেটের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়। বস্তুটি গাংনী থানা পুলিশ উদ্ধার করে।
গৃহকর্তা সানোয়ার হোসেন পলাশ তেঁতুলবাড়ীয়া গ্রামের হাজীপাড়ার মৃত আনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, সকালের দিকে সানোয়ারের চাচাতো ভাই শামীম কালো টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান। বিষয়টি তিনি সানোয়ারকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।উদ্ধারকৃত বস্তুটি নিরাপত্তার জন্য পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।