মেহেরপুর নিউজ:
ফুটবল রেফারী সোহেল রানা এবার হ্যান্ডবল রেফারির প্রশিক্ষণে উত্তীর্ণ হয়েছেন। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের শুকুর আলীর ছেলে।
চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজের উদ্যোগে আয়োজিত হ্যান্ডবল রেফারির প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সোহেল রানা। সারা দেশ থেকে দুই শতাধিক রেফারি এই প্রশিক্ষণে অংশ নেন।
বুধবার প্রশিক্ষণে কৃতকার্যদের তালিকা প্রকাশ করা হয়। এতে সোহেল রানাসহ সারাদেশের মোট ১০৩ জন রেফারি উত্তীর্ণ হয়েছেন।