মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান চেয়ে পৌর প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে পৌর উন্নয়ন ফোরাম।
বৃহস্পতিবার বিকেলে পৌর উন্নয়ন ফোরামের সভাপতি সোহেল ডলার পৌর এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আবেদনপত্র পৌর প্রশাসক পার্থপ্রতিম শীলের হাতে তুলে দেন। এসময় পৌর প্রশাসক আবেদনপত্র গ্রহণ করে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
আবেদনপত্রে পৌর এলাকার বিভিন্ন সড়কের বাতি, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি, ময়লা-আবর্জনা অপসারণ এবং সড়কে অবাধে গবাদিপশুর বিচরণসহ নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়।
আবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মনজুরুল হাসান, তাওফিকুল ইসলামসহ পৌর উন্নয়ন ফোরামের অন্যান্য সদস্যরা।