মেহেরপুর নিউজঃ
৩২ কোটি টাকা ব্যয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলা-এর রশিকপুর এলাকায় ভৈরব নদ-এর ওপর নির্মাণাধীন সুইচগেটের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
২০২৩ সালের গোড়ার দিকে রশিকপুর ভৈরব নদের ওপর এই সুইচগেট নির্মাণ কাজ শুরু হয়। এর আগে ভৈরব নদ পুনঃখননের ফলে নদীর গভীরতা ও প্রস্থ বৃদ্ধি পায়। ফলে পুরনো সুইচগেটের কয়েকশ মিটার পশ্চিম পাশে নতুন করে আধুনিক সুইচগেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
নির্মাণাধীন সুইচগেটে মোট ২৫টি পিলার নির্মাণ করা হয়েছে। বর্তমানে ১৬টি গেট স্থাপনের কাজ বাকি রয়েছে। প্রায় ১৫ মিটার গভীরতার এই সুইচগেট আগামী জুন মাসে হস্তান্তরের কথা রয়েছে।
বর্ষাকালে ভৈরব নদে পানির প্রবাহ বেড়ে গেলে গেটগুলো বন্ধ করে পানির চাপ ও প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। এতে নদী তীরবর্তী এলাকার সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষি ও পানি ব্যবস্থাপনায়ও ইতিবাচক প্রভাব পড়বে।
মনোরম প্রাকৃতিক পরিবেশ ও নদীর মাঝখানে অবস্থিত হওয়ায় স্থানটি ইতোমধ্যেই দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। প্রকৃতিপ্রেমীরা এখানে এসে ভৈরব নদের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন।