মেহেরপুর নিউজ:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও খেলোয়াড়রা অংশগ্রহণ করছে।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, তরুণ খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্রীড়া কৌশল ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করবেন।