মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে এসি, ফ্রিজসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার ভোরের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় “খাওন ঘর” নামের একটি হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সময় হোটেলে কেউ উপস্থিত ছিলেন না। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হোটেল মালিক মোঃ মিন্টু মিয়া জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।