মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, বিআরটিএ’র পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন, হাসেম আলী, জেলা ট্রাক-ট্রাংকলরি কাভার্ড ভ্যান (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।