মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসের জানালার গ্রীল কেটে চুরি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতের কােন এক সময়ে এ ঘটনা ঘটে।
গাংনী সাব-রেজিস্ট্রার নাঈমা ইসলাম বলেন,বুধবার অফিসের কার্যক্রম শেষ করে অফিস বন্ধ করে সকল স্টাফ চলে যায়। বুধবার রাতে পাহারার জন্য নাইটগার্ড ছিল। তারপরও অফিসের পিছনের জানাজা কেটে অফিসে চােরেরা প্রবেশ করে আলমারিতে রক্ষিত ফাইলপত্র তছনছ করে। সকালে একজন স্টাফ এসে অফিসের পিছনের জানালার গ্রীল কাটা ও ফাইলপত্র অগােছালো দেখতে পায়। পরে গাংনী থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পুলিশ এসে অফিসের সিসিটিভি দেখে। তাতে দেখা যায়,মুখে মাস্ক ও লুঙ্গি পরা একজন চাের অফিসের পিছনের জানালা কেটে প্রবেশ করে। এবং অফিসের আলমারিতে রক্ষিত ফাইলপত্র তছনছ করে। তাৎক্ষনিক ভাবে পরিদর্শনে অফিসের তেমন কিছু খােয়া যায়নি। তবে আরাে পরিদর্শন করা হবে।
অন্যদিকে,গাংনী উপজেলা ভূমি অফিসের পিছনের জানালার গ্রীল কেটে আলমারিতে রক্ষিত নথিপত্র তছনছ করে চােরেরা।