মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পতাকা উত্তোলন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র্যালিটি ফায়ার সার্ভিস অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইন্সপেক্টর রতন চন্দ্র শাহা এবং স্টেশন অফিসার শামীম রেজাসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।