মেহেরপুর নিউজ:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন বালক এককে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২১-১৯ ও ২১-১৭ পয়েন্টে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, বালক দ্বৈতে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ২১-১৬ ও ২১-১৮ পয়েন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া বালিকা এককে বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২১-১৮ ও ২১-১৩ পয়েন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।
বালিকা দ্বৈতে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ২১-১৮ ও ২১-১৪ পয়েন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।