মেহেরপুর নিউজ:
ঢাকার পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরের মুজিবনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় দারিয়াপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ ফিরাতুল ইসলাম নাঈম, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল ওদুদ, সোহেল রানা প্রমুখ।
বক্তারা শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।